বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে শিশু ইতি হত্যাকাণ্ড রহস্য উদঘাটন হয়নি ॥ মামলা

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৫৫২ বা পড়া হয়েছে

শায়স্তোগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রাম থেকে বস্তাবন্দি ইতি আক্তার (৬) এর লাশ উদ্ধার ও হত্যার রহস্য উদঘাটন হয়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (২৬ জুলাই) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত শিশু ইতি আক্তারের বাবা শহীদ মিয়া।
এঘটনায় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন ও মোয়াজ্জিন আব্দুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে বিরামচর গ্রামের বাবরু মিয়া (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশ। দিনভর জিজ্ঞাসাবাদ করে এঘটনার সাথে জড়িত না থানায় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদকে ছেড়ে দিলেও মোয়াজ্জিনকে সন্দেহভাজন হিসেবে আটক রাখা হয়েছে। তবে বাবরু মিয়াকে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আদালতে প্রেরণ করা হয়। জেলার অতিক্তির পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, অজ্ঞাতব্যক্তিদের আসামী করে নিহত শিশুর পিতা শহীদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ মামলাটি আমলে নিয়ে এসআই রাজিবুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিরামচর গ্রামের সাহেববাড়ী মসজিদের পাশের ধান ক্ষেত থেকে ইতি আক্তারের লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৫ জুলাই) সকালে স্থানীয় মসজিদের মক্তবে গেলে আর বাড়ি ফিরেনি। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় এবং এলাকায় নিখোঁজ মর্মে মাইকিং করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com