বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ৬৬২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে এঘটনাটি ঘটে। নিহত নারী কুলাউড়া উপজেলার মনসুরপুর গ্রামের মৃত ছমর উদ্দিনের স্ত্রী ফয়জুন্নেছা।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত বলেন, ওই মহিলার মেয়ের বাড়ী চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামে। এক মাস যাবত মেয়ের বাড়ীতে ছিলেন। আজ (বৃহস্পতিবার) সকালে ট্রেনে বাড়ী যাবার জন্য স্টেশনে আসেন। ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনে যাবার জন্য ১নং প্ল্যাটফর্মে বসা ছিলেন। এসময় ঢাকাগামী কালনী ট্রেন আসলে মহিলা দৌড়ে ২ নং প্ল্যাটফর্মে যাবার জন্য রেললাইন পারাপারের সময় কালনী ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com