বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আদালত প্রাঙ্গণ থেকে ভূয়া সাংবাদিক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আদালত প্রাঙ্গণে মোবাইল ফোনে আসামীদের ছবি ভিডিও ধারণ করার সময় ইব্রাহিম মিয়া (২৫) নামে এক ভূয়া সাংবাদিক পরিচয়দানকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি জব্দ করা হয়। সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাও গ্রামের লাল মিয়ার পুত্র। গতকাল সোমবার দুপুর ১টার সময় হবিগঞ্জ সদর কোর্ট লকাপে এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ওই সময় ইব্রাহিম লকাপের ভিতরে ও আদালতে আসামী আনা নেওয়ার সময় মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করে। বিষয়টি কোর্ট পুলিশের নজরে আসলে তাকে আটক করে জিজ্ঞাসা করলে সে নিজেকে দৈনিক খোলা কাগজ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। বিষয়টি পুলিশ চ্যালেঞ্জ করলে সে নিজেকে ভূয়া বলে স্বীকার করে। পরে তাকে লকাপে আটক করা হয়। বিকাল ৪টার দিকে একজন আইনজীবি মুছলেখা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। সে জানায় শখের বশিভূত হয়ে ছবি তুলছিল। অন্যকিছু নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com