বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা শিল্পকলা একাডেমিতে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু আজ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার (২০ জুলাই)। এ উৎসবে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন, নৃত্য, অভিনয় ও কবিতা আবৃত্তি করবেন।
আজ বিকেল ৫টায় আলোচনা সভার মধ্য দিয়ে শহরের রাজনগরস্থ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে উৎসবের পর্দা উঠবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক ও আধুনিক সংগীত পরিবেশন এবং একক অভিনয়ে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা।
আগামীকাল শনিবার (২১ জুলাই) সমাপন দিনে পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি/আঞ্চলিক গান, জারিসারি ও মুর্শিদী গান পরিবেশন করা হবে। দু’দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসব উপভোগের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সহকারী কমিশনার ও জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাত আরা লিসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com