বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মহাসড়কে পুলিশের অভিযানে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক ট্রাক্টর ও সিএনজি আটক

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৭১৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রীজ, মাধবপুর উপজেলার রতনপুর, বাহুবল উপজেলার মিরপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে পাথর বোঝাই ওভারলোড ট্রাক, বালু বোঝাই ট্রাক্টর ও সিএনজি অটোরিক্সা আটক করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, দুই বছর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয় মহাসড়কে তিন চাকার যানবাহন, ওভারলোড গাড়ি চলাচল নিষিদ্ধ করলেও তা বন্ধ হয়নি। ঘন ঘন দুর্ঘটনা এবং প্রানহানির জন্য এধরনের যানবাহন দায়ী হলেও কিছুতেই মহাসড়কে এগুলোর চলাচল থামানো যাচ্ছে না। পাথর বোঝাই ওভারলোড ট্রাক চলাচলের কারনে মহাসড়কে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। এর পরিপ্রেক্ষিতে প্রতিদিনই চলছে মহাসড়কে হাইওয়ে থানা পুলিশের অভিযান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে সার্জেন্ট মুস্তাফিজুর রহমান ও একদল পুলিশ মহাসড়কে অভিযান চালিয়ে জুন মাসে ৫০টি সিএনজি অটোরিক্সা, ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ৩০টি সিএনজি অটোরিক্সা, বালু ভর্তি ৩টি ট্রাক্টর ও পাথর বুঝাই ওভারলোড ৩৯টি ট্রাক আটক করে থানায় নিয়ে এসে মামলা দেওয়া হয়। পরে ট্রাক, ট্রাক্টরের মালামাল আনলোড করে মালিকের কাছে হস্তান্তর করে মামলা দেওয়া হয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার জানান, মহাসড়কে অবৈধভাবে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেওয়া হবে না এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।\

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com