বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিরল প্রজাতির গোঁফওয়ালা বাদুড় (পিটারস হুইস্কার্ড ব্যাট) শনাক্ত হয়েছে। এ আবিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশে শনাক্ত বাদুড়ের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭।
বিরল এই প্রজাতির বাদুড়টি শনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একদল গবেষক। গত ৩০ জুন জীববৈচিত্র্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ঈযবপশষরংঃঃ-এ এ-সংক্রানমশ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তিনজন শিক্ষক এবং প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন বাংলাদেশের একজন গবেষক।
গবেষকদের মতে, সাতছড়ি জাতীয় উদ্যানে এ প্রজাতির উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের বনাঞ্চল এখনো বহু বিরল ও অজানা বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে টিকে আছে। তবে পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচল, বনভূমির ওপর ক্রমবর্ধমান চাপ এবং আবাসস্থল ধ্বংসের ঝুঁকির কারণে এ প্রজাতির সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি।
গবেষণার সঙ্গে যুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আশীষ কুমার দত্ত জানান, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছরের মাঠপর্যায়ের পর্যবেক্ষণ, নমুনা সংগ্রহ, বিশ্লেষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর প্রজাতিটির পরিচয় নিশ্চিত করা হয়। এরপর আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সংগ্রহ করা নমুনাগুলো বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ মিউজিয়ামে সংরতি রয়েছে। ভবিষ্যতে এ প্রজাতির বিস্তার, বংশবৃদ্ধি, আবাসস্থল এবং বাস্তসংস্থানে এর ভূমিকা নিয়ে আরও বিস্তৃত গবেষণার পরিকল্পনা রয়েছে।
সাতছড়ি রেন্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ আবিষ্কার শুধু সাতছড়ি জাতীয় উদ্যানের জন্য নয়, বাংলাদেশের জীববৈচিত্র্য গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে দেশের বনাঞ্চল ও বিরল বন্যপ্রাণী সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাও নতুন করে সামনে নিয়ে এসেছে। আমরা সাতছড়ি বনকে জীববৈচিত্রে ভরে রাখতে রাতদিন কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com