বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আগামী ১১ জুলাই হবিগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে উপস্থিত থাকবেন ডিআইজি মো. জিল্লুর রহমান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং জনসম্পৃক্ততা আরও জোরদারের লক্ষ্যে আগামী ১১ জুলাই হবিগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা পুলিশ ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন বিকাল ৩টায় হবিগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ। এছাড়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে জানা গেছে।
ওপেন হাউজ ডেতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, ট্রাফিক ব্যবস্থাপনা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা সরাসরি তাদের মতামত, অভিযোগ ও পরামর্শ তুলে ধরতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে ওপেন হাউজ ডে সফল করার আহ্বান জানানো হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com