বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সদর মডেল থানা পুলিশের অভিযান সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন জিআর এবং দুইজন সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে এসআই ধ্রুবেশ চক্রবর্তী, এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই প্রদীপ রায়, এসআই মো. আল-আমিন, এএসআই মো. আমিনুল ইসলাম খোকন, এএসআই মাসুদ রানা এবং এএসআই মোহাম্মদ রুবেল মিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অর্থঋণ জারি-৫৫/২০১৯ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শংকর চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত নলিনীকান্ত চক্রবর্তীর ছেলে এবং পুরাতন পৌরসভা সড়কের অর্পিতা অফিস স্টেশনারির মালিক।
এছাড়া দায়রা-১৫২৫/২২ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সরুম্পা খাতুনকে গ্রেফতার করা হয়। তিনি মো. আরজু খন্দকারের স্ত্রী। তার বাড়ি শহরের মোহনপুর।
একই অভিযানে জিআর-১৩৪/২০২০ (হবি:) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মুন্না রবিদাসকে গ্রেফতার করা হয়। তিনি শংকর রবিদাসের ছেলে। ২নং পুল রবিদাস পাড়ায়।
গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গতকালই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সদর মডেল থানা পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com