বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পইলারকান্দি ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খানের উপর হামলার ঘটনায় নিন্দা ॥ হামলাকারীদের শাস্তি দাবি

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৭০৫ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার বেলা ৩টায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান অঞ্জন রায়। জরুরী সভায় তিনি উপস্থিত সকলকে অবহিত করেন ১৩ জুলাই রাত প্রায় ১২টায় চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খান তার ব্যবসা প্রতিষ্ঠান হতে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে চেয়ারম্যান ফজলুর রহমান খান ও তার ভায়রা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে চেয়ারম্যান ফজলুর রহমান খান সেখানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন। তার বক্তব্য শুনার পর উপস্থিত সকল সদস্য এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা অবিল¤ে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সদস্য মোমতাজ মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য আরব আলী, ৫নং ওয়ার্ড সদস্য ধলন মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য আহম্মদ মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য ছানাউর রহমান হারিছ, ৯নং ওয়ার্ড সদস্য হরিসুন্দর দাস, ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রাসেদা খাতুন, ৪,৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মিনা রানী দাস, ৭,৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মালঞ্চ রানী দাস। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com