মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চা বাগান থেকে উধাও হয়ে যাচ্ছে ‘ছায়াবৃক্ষ’

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চা বাগানে ছায়াবৃক্ষ চা গাছের জন্য আর্শিবাদস্বরূপ। প্রখর রোধ থেকে চা গাছকে রক্ষা করার জন্য এই ছায়া বৃক্ষ অগ্রনী ভুমিকা পালন করে থাকে। অথচ এই মুল্যবান গাছ উধাও হয়ে যাচ্ছে চা বাগান থেকে। বাগানের অসাধু সাহেব বাবু ও লাইন চৌকিদারদের ম্যানেজ করে ফড়িয়া ব্যবসায়ীরা অবাধে এ গাছ পাচার করে দিচ্ছে। ছায়া বৃক্ষ পাচারের জন্য বড় একটি সিন্ডিকেট কাজ করছে। ওই সিন্ডিকেটের সদস্যরা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ছায়াবৃক্ষ পাচার করে। ফলে ছায়ার অভাবে বাগানে দিন দিন হ্রাস পাচ্ছে পাতার উৎপাদন। সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলায় সরকারী ও মালিকা মিলিয়ে ২২ টি চা বাগান। এর মধ্যে ডানকান ব্রাদার্স এর বাগানই বেশী। সরকারী বাগান রয়েছে ২টি। ওইসব বাগানে এক সময় সবুজের সমারোহ ছিলো। আজ আর এ অবস্থা নেই। গাছশুন্য টিলাতে কোনমতে দাড়িয়ে আছে চা গাছ। বাগানের সাধারণ শ্রমিকরা বলেন, বাগানের ৩ নং সাহেব (ম্যানেজার), লাইন চৌকিদার ও টিলাবাবুদের হাত করে চোরেরা রাতের আঁধারে শেডট্রি কেটে নিয়ে যায়। বর্তমানে চা বাগানগুলোতে করই, কৃষ্ণা জাতীয় বৃক্ষ নিলামে বিক্রি করে দেয়া হয়েছে। লীজ হোল্ডারদের যোগ সাজসে-নানা কৌশলে চুরি হচ্ছে শেডট্রি। শ্রমিকরা বলেন, দিনে শ্রেডট্রি গুলো ডাল ফালা কেটে নেয় চোরেরা। ক’দনি পর ওই গাছটি মরে যায়। পরে সেই মরা গাছ জ্বালানি কাঠ হিসেবে কাটার অনুমতি দেয় বাগান কর্তৃপক্ষ। সেই গাছ ফড়িয়া কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে লাইন চৌকিদার ও বাগান পাহাড়াদাররা। সেই গাছ লীজ বৃক্ষ থেকে নির্দিষ্ট হারে টাকা পায় বাগানের অসাধু সহকারী ম্যানেজার ও টিলা বাবুরা। বাগানের টিলাবাবুরা শেডট্রি বিক্রি করে টাকা পাহাড় গড়েছেন। সেই চোরাই গাছ হালাল করতে গাছ চুরি বিষয়ে থানায় সাধারণ ডায়রী করা হয়। সেই জিডি কখনো আলোর মুখ দেখে না। তবে ব্যক্তি মালিকানার বাগানে গাছ চুরি হয় কম। সচেতন মহল মনে করেন, যে হারে ছায়াবৃক্ষ পাচার হচ্ছে তা এখনই বন্ধ না হলে চা বাগানগুলো হুমকীর সম্মুখীন হয়ে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com