শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে তাহির হত্যা মামলার আসামী শায়েস্তাগঞ্জে গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের রেলস্টেশন এলাকা থেকে আবু তাহির হত্যা মামলার আসামী সাহাব উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গতকাল শনিবার রাত ১০ টার দিকে সিআইডির ইন্সপেক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। ধৃত সাহাব উদ্দিন চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মধু মিয়ার পুত্র।
জানা যায়, প্রায় দুই বছর পুর্বে চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের আবু তাহির মিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে ওই গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র। পরে এ ঘটনায় সাহাব উদ্দিনসহ ১৬ জনকে আসামী করে নিহত তাহির মিয়ার স্ত্রী শাহেদা খাতুন বাদী চুনারুঘাট থানায় হয়ে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে সাহাব উদ্দিন পলাতক থাকলেও গতকাল উল্লেখিত সময়ে তাকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com