বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আউশকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের পুনঃ তদন্তের আবেদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৬৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুণ এর ছুটিকালীন সময়ে সভার রেজুলেশন এর ওপর অনাস্থা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমানের দায়িত্ব পালনের পুনঃতদন্তের আবেদন জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানÑ২ হাজী মোঃ দুলাল মিয়া। গতকাল হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে দায়েরকৃত এক আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২৪ জুন আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য ইউপি চেয়ারম্যান এর ছুটিকালীন সময়ে সভার রেজুলেশন এর ওপর নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একখানা অনাস্থা প্রস্তাবের আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা পল্লী উন্নয়ন অফিসারকে দায়িত্ব প্রদান করেন। দায়িত্বভার গ্রহণ করে তিনি উভয় পক্ষকে গত ৩ জুলাই ইউনিয়ন পরিষদে তদন্ত গ্রহণ করবেন মর্মে নোটিশ প্রদান করেন। পরবর্তীতে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এর কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করেন। যার ফলে আউশকান্দি ইউপির ৯জন সদস্য সম্মিলিতভাবে তাদের জবাব দাখিল করেন। তার পরিপ্রেক্ষিতে পল্লী উন্নয়ন অফিসার যে ব্যাখ্যা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে যে প্রতিবেদন দাখিল করেন তাতে তাদের কাছে প্রতিয়মান হয়েছে দাখিলকৃত প্রতিবেদনটি উদ্দেশ্য মূলক। যার প্রতি তাদের আস্থা এবং সুক্ষ প্রতিবেদন মনে হচ্ছে না। এমতবস্থায় তারা বিষয়টি পুন:তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আবেদন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com