বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাট গাঁজা ভর্তি প্রাইভেট কারসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট গাঁজা ভর্তি প্রাইভেট কার নিয়ে যাওয়ার সময় ঢাকা মেট্রো (ক-০৩-৯৯২৫) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা সিন্ডিকেটের সদস্যরা সুনামগঞ্জ জেলার।
জানা যায়, চক্রটি হবিগঞ্জ জেলার জনৈক মাদক ব্যবসায়ীদের যোগসাজশে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় ব্যবসা করে আসছে। গতকাল সোমবার ৯ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এসআই কাশী শর্মা, এসআই সুমুনুর রহমান, এএসআই শরীফ হোসেন, এএসআই কামাল, এএসআই রাসেল অভিযান চালিয়ে গাঁজাবহনকৃত প্রাইভেটকার ও ৩ যুবককে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা সুনামগঞ্জ জেলার সদর থানার ওয়াজগালী মৃত নুর আলীর ছেলে ফয়জুল হক (৩৫) মৃত দুধু মিয়ার ছেলে আলামীন (৩৫) ষোলঘর গ্রামের রজব আলীর ছেলে রিকন মিয়া (২৮) চুনারুঘাট থানায় ওসি কেএম আজমিরুজ্জামান জানান চক্রটি মাধবপুর থেকে সুনামগঞ্জ মাদকের চালান যাচ্ছে এমন সংবাদ ছিল আমাদের কাছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ‘মাদক বিক্রেতা সিন্ডিকেটের সক্রিয় সদস্য এসব গাড়ির মাধ্যমে মাদক পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। গাড়ির মালিকসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তাদের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com