বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভাই ও ভাবিকে পিঠিয়ে আহত ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘদিন প্রবাস থেকে দেশে এসে ভাই বোনদের হামলায় আহত হয়েছেন বড় ভাই সেলিম মিয়া ও তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ প্রকাশ, ওই গ্রামের রনু মিয়ার পুত্র সেলিম মিয়া দীর্ঘ ১৮/২০ বছর যাবত কুয়েতে অবস্থান করছিলেন। সেখানে উপর্জিত টাকা ভাই-বোনদের দেখা-শোনা ও সাংসারিক উন্নতির জন্য ব্যয় করেন। কিন্তু তার ভাই-বোন এ সবের তোয়াক্কা না করে বড় ভাই সেলিমকে নিঃস্ব করার পরিকল্পনা আটতে থাকে।
আহত সেলিম মিয়া জানান, প্রায় সপ্তাহ পুর্বে কুয়েত থেকে দেশে আসেন তিনি। আসার পর তার ভাই ইকবাল, বোন লিপি আক্তার ও জোনাকি সুলতানা মিলে তাকে দু’লাখ টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে অপারগতা প্রকাশ করেন সেলিম। এ নিয়ে সেলিম মিয়ার সাথে ভাই-বোনদের দুরত্ব বাড়তে থাকে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে বড় ভাই সেলিম ও তার স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিমের স্ত্রী ফৌজিয়া আক্তার রিতার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্ত্রীকে রক্ষায় সেলিম মিয়া এগিয়ে গেলে তার উপরও হামলা চালানো হয়। এতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। তাদের আর্ত চিৎকারে আশ-পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত ফৌজিয়া আক্তার রিতা ৩ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com