বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে গাঁজাসহ পুলিশের হাতে দুই ব্যক্তি আটক

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৫৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল-ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাজিব মিয়া (২৮) ও মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের জহুর মিয়ার ছেলে মনির মিয়া (৩২)। তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৫ কেজি। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ী বাসস্টেশন থেকে তাদের আটক করা হয়। মাধবপুর থানার সেকেন্ড অফিসার শামস-ই-তাব্রিজ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন-শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com