বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে হবিগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্দোলনের নেতা শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক সৈয়দ মিলন মিয়ার পরিচলানায় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক সাইফুদ্দিন ইকবাল, আন্দোলনের নেতা আব্দুল আলিম, মোহাম্মদ খলিলুর রহমান, মাহাতির মোহম্মদ, আজহার উদ্দিন, জাকারিয়া রুকন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ৯৮ ভাগ মানুষের জন্য ৪৪ ভাগ চাকুরি এবং ২ ভাগ মানুষের জন্য ৫৬ ভাগ চাকুরি এটা কোনো যুক্তি হতে পারে না। তাই কোটা সংস্কারের দাবি দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষের। এ ন্যায় সংঙ্গত আন্দোলন সারাদেশে কলেজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ও পুলিশ হামলা করেছে এবং আন্দোলনের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। নেতৃবৃন্দ সন্ত্রাসী ও পুলিশের হামলার প্রতিবাদে এবং আন্দোলনরত নেতৃত্বের উপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com