বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের অবৈধভাবে পাহাড় ফসলী জমি কেটে বালু পাচার

  • আপডেট টাইম বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের পূর্বগাজীপুর পাহাড়ী গ্রামের মধ্য দিয়ে প্রবাহমান ছড়া থেকে প্রতিদিনই সম্পূর্ণ অবৈধভাবে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে ডুবাঐ বাজারের মহাসড়কে স্তুপ করে রেখে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। স্থানীয় মুরুব্বীগণ তাদের বারণ করলেও তারা কর্ণপাত না করে উল্টো প্রতিবাদকারীদের নানাভাবে হুমকী দিয়ে আসছে। গ্রামের লোকজন নিরাপত্তার প্রশ্নে নিরবেই সহ্য করে যাচ্ছেন। এদিকে অবৈধভাবে ছড়া ও আশ পাশের ফসলী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ছড়ার পাড় ভেঙ্গে ও জমিগুলো ছড়ায় একাকার হয়ে পড়ছে। এছড়া ছড়ার বিভিন্ন স্থানে বিদ্যমান ব্রীজ কালভার্টের গোড়া থেকে বালু উত্তোলন করায় কালভার্টও ভেঙ্গে পড়ার আশংকা তৈরী হয়েছে যা ক্যামেরা চিত্রে স্পষ্ট ফুটে উঠেছে। ফলে ছড়ার পাশেই বিদ্যমান গ্রামবাসীর বসতভিটা ও একমাত্র জামে মসজিদ ও মক্তব ঘর যে কোন সময় ছড়ায় তলিয়ে যেতে পারে। এমন অবস্থা প্রামাণ্য চিত্রেও ফুটে উঠেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মাঝে যে কোন সময় অনাকাখিত ঘটনা বা আইন শৃংখলার অবনতির ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে তড়িৎ আইনী ব্যবস্থা নেয়া জরুরী বলে মনে করছেন গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com