বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজ ক্যাম্পাস উদ্বোধন ও নবীন বরণ

  • আপডেট টাইম সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৭০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আইডিয়াল উইমেন্স কলেজ ক্যাম্পাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকালে কলেজ ক্যাম্পাস আনুষ্টানিক উদ্বোধন করেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নাজির আহমদের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক সোয়েব আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, প্যানেল মেয়র এটিএম সালাম, শিক্ষক সমিতির সভাপতি শামিম আহমদ চৌধুরী, সমাজ সেবক সিতারা বেগম, ছনি চৌধুরী। বক্তব্য রাখেন, রুবেল মিয়া, সলিল বরন দাশ, কাতার প্রবাসী মিন্টু চন্দ্র রায়, আব্দুর রহিম, শিক্ষার্থী শামিমা আক্তার, শিফা বেগম প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোনআন তেলাওয়াত করেন জনি বেগম, গীতা পাঠ করেন জয়িতা দাশ। অনুষ্টানে কাতার প্রবাসী মিন্টু চন্দ্র রায় কলেজে একটি ল্যাপটপ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com