বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৬২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়েছে। বুধবার সকালে ও দুপুরে এ দূর্ঘটনা ঘটে। আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, সকালে নবীগঞ্জ কলেজ রোড দিয়ে হেটে যাচ্ছিলেন করগাঁও গ্রামের বশির মিয়ার পুত্র জসিম উদ্দিন ও একই গ্রামের দুলাল মিয়ার পুত্র সৈকত আলী। পথিমধ্যে নবীগঞ্জ থেকে কাজিরবাজার গামী একটি মোটর সাইকেল তাদের ধাক্কা দেয় এতে জসিম ও দুলাল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অন্যদিকে করগাঁও ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রাম থেকে নবীগঞ্জ আসার পথে সড়ক দূর্ঘটনায় নারীসহ আহত হয়েছেন তিনজন। আহতরা হলেন পুরুষোত্তমপুর গ্রামের নূর মিয়ার পুত্র ইসমত আলী (৫৫), নিজাম উদ্দিনের কন্যা সুমি আক্তার (১৯) ও খুরশেদ আলীর পুত্র জাবেদ আলী। পরে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com