বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৭১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ীর নাম নুরুজ্জামান (২৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাড়ির পাশেই ভূষি মালের ব্যবসা করে আসছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন তাকে দোকান থেকে বের করে এনে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com