বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ডাকাতি ঠেকাতে পাহারা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫২০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ডাকাত প্রতিরোধ করতে চুনারুঘাটের আহমদাবাদ ইউনিয়নের দক্ষিণ বনগাঁও গ্রামে পাহারার ব্যবস্থা করেছেন গ্রামবাসি। রবিবার রাত থেকে গ্রামবাসি পাহারা বসিয়েছেন। এর জন্য গ্রামের ৩৫জন যুবককে মনোনিত করা হয়েছে। ওই যুবকরা পালা করে প্রতি রাতে গ্রামে পাহারা দিবেন। ইউপি সদস্য ফজলুর রহমান আকল বলেন, ২৮ আগষ্ট ওই গ্রামের কৃষক সেলিম মিয়ার বসত ঘরের জানালা ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্নালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে য়ায়। এরপর থেকে গ্রামে দেখা দেয় ডাকাত আতংক। তিনি বলেন, স্বাধীনতার পর এ গ্রামে কোন ধরণের চুরি-ডাকাতি সংঘটিত হয়নি। এ গ্রামে এই প্রথম সংঘটিত হলো ডাকাতির ঘটনা। আর এজন্যই ডাকাতি ঠেকাতে গ্রামবাসি পাহারার ব্যবস্থা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com