বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আইসল্যান্ডকে হারিয়ে লড়াই বিশ্বকাপ জমিয়ে তুলল নাইজেরিয়া

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ॥ আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে হারিয়ে লড়াই জমিয়ে তুলল নাইজেরিয়া। রাশিয়া বিশ্বকাপে শুক্রবার ‘ডি’ গ্র“পের ম্যাচে আইসল্যান্ডকে ২-০ গোলে হারালো আফ্রিকার এই দলটি। নাইজেরিয়ার জয়ের ফলে জমে উঠল ‘ডি’ গ্রপের লড়াই। এই গ্র“প থেকে ইতোমধ্যে ক্রোয়েশিয়া দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বাকি একটি স্থানের জন্য এখন লড়াইয়ে টিকে রয়েছে তিনটি দল।
আগামী ২৬ জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আইসল্যান্ড। আর নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এদিন যদি নাইজেরিয়া জয় পায় তাহলে তারা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। আবার আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার কাছে হারে এবং নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পায় তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে।
আবার ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচটি যদি ড্র হয় এবং নাইজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচটি ড্র হয় তাহলে নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে উঠবে। আবার আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারায় এবং নাইজেরিয়াকে আর্জেন্টিনা হারায় তাহলে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যে যারা গোল ব্যবধানে এগিয়ে থাকবে তারাই দ্বিতীয় রাউন্ডে উঠবে। এর আগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল নাইজেরিয়া। আর আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আইসল্যান্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com