বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে শিক্ষিকার সাথে মাতালের উশৃঙ্খল আচরণ ॥ ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ৫৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শিক্ষিকার সাথে উশৃঙ্খল আচরণ করায় মাতাল যুবককে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কানাই ঋষি (২২)। সে পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঋষির ছেলে। মাধবপুর থানার এস.আই কামরুজামান জানান-গতকাল বুধবার সকাল ৯টার দিকে গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনৈক শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়ার সময় কানাই ঋষি মদ খেয়ে মাতাল অবস্থায় ওই শিক্ষিকার সঙ্গে উশৃঙ্খল আচরণ করতে থাকে। এ অবস্থায় এলাকার দু’যুবক প্রতিবাদ করে। এ সময় কানাই ঋষি প্রতিবাদকারী যুবকদের মারধর করতে থাকলে এলাকার লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করেন। দুপুরের দিকে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট মোহাম্মদ মোকলেছুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কানাইকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com