বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে মরহুম হাফেজ আতাউর রহমানের স্মরনে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৭৩৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি বানিয়াচং শাখার উদ্যোগে দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতায়াল্লী মরহুম হাফেজ আতাউর রহমান এর স্মরনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড়বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয় ছাত্রবন্ধু লাইব্রেরীতে গত সোমবার রাত ৯ টায় এ মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সিনিয়র আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান। উক্ত মিলাদ মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি মোঃ কমর উদ্দিন, সহ-সভাপতি মোঃ মনসুর আলম ভূইয়া, কোষাধ্যক্ষ মোঃ শাহেদ উদ্দিন, কবির আজাদ, হাজ্বী মাস্টার মোঃ নুরুল হুদা বিশ্বাস, জাতীয় পার্টি বানিয়াচং উপজেলা শাখার সাবেক সভাপতি মকছুদজ্জামান খান, মোঃ সাইফুর রহমান, আব্দুল ওয়াহিদ লস্কর, মোবাশ্বির আহমদ, শাহ মোঃ এনামুল হোসেন, মোঃ লুৎফুর রহমান, মোঃ জিল্লুর রহমান প্রমুখ। মরহুম হাফেজ আতাউর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দাল হোসেন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com