বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ভাইস চেয়ারম্যান প্রার্থী আকতার মিয়া ছুবার সমর্থনে পথসভা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
  • ৪৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখা উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার বিকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোড মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ কাজী মাহবুব আহমদের সভাপতিত্বে ও আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল ইসলামের পরিচালনায় পথসভায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ শাহীদ আলম, নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন আবু সাঈদ মোঃ ছায়েম। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওঃ এম হাসান আলী। বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এডঃ আকতার মিয়া ছুবা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিত রাসেল। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, পৌর আল-ইসলাহ’র সভাপতি আলহাজ্ব হাফিজ রুহুল আমিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাওঃ কে এম দেলোয়ার হোসেন, শেখ ফখরুল ইসলাম বিলাল, মোঃ আব্দুল মন্নান, মোঃ সোহেল আহমদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ শামছুল ইসলাম, মোঃ সাইদুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম শিপন প্রমুখ। বক্তারা বলেন, এডঃ আকতার মিয়া ছুবা আওলিয়া কেরামের অনুসারী হওয়ায় তিনি ভোট পাওয়ার যোগ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com