বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ের ভেজাল বিরোধী অভিযান ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে কালাউক ও বুল্লা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকনাবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রি এবং ইফতার সামগ্রিতে ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানোর অপরাধে কালাউক বাজারের মিসির আলী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা এবং বুল্লা বাজারের নিউ মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয় এবং বিপুল পরিমাণ পঁচাবাসি মিষ্টি ও নকল ডিটারজেন্ট ধ্বংস করা হয়। এ সময় খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ইফতার সামগ্রীতে ঢাকনা ব্যবহার করার জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com