রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

শায়েস্তাগঞ্জ ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ দু’ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৬২২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে নতুন ব্রীজ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড প্রদান ও এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১১জুন সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগেইন চাকমা ও রয়েল চাকমা। এ সময় নতুন ব্রীজের বেঙ্গল ফুড এর মালিক জালাল মিয়া (৩০) কে যৌন উত্তেজক সিরাপ ও বিয়ার বিক্রির অপরাধে গ্রেফতার করা হয়। পরে তাকে হবিগঞ্জে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে বলে মাদক দ্রব্য-নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই ছিদ্দিকুর রহমান জানান। অপর দিকে নতুন ব্রীজের আল-বারাকা হোটেলের মালিক কামরুল ইসলামকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে এ অভিযান দেখে ফুটপাতের ফল ব্যবসায়ীরা ভয়ে দোকান ফেলে পালিয়ে যায়। এসময় ৭/৮টি দোকানে কেমিকেল দিয়ে পাকানো আম পাওয়া গেলে এসব আম রাস্তায় পেলে নষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য-নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই ছিদ্দিকুর রহমান সহ হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com