বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুরের ডাকাত মহব্বত সহযোগিসহ চট্টগ্রামে গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের কুখ্যাত ডাকাত উপজেলার দক্ষিণ অঞ্চলের ত্রাস মহব্বত ও তার সহযোগি ইদ্রিসকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর রাতে মাধবপুর থানা পুলিশের একটি দল চট্টগ্রামের শহরের চানগাঁও এলাকায় একটি আস্তানা থেকে তাদের গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, মহব্বতের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি সহ ৮টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সম্প্রতি মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ছিল। ধৃত মহব্বত আলী উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনোয়ার আলীর ছেলে ও তার সহযোগী ইদ্রিস বিজয়নগর উপজেলার বাগদী গ্রামের জমির আলীর ছেলে।
দুর্ধর্ষ ২ ডাকাতের গ্রেফতারের খবরে মাধবপুরের দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে স্বস্থি ফিয়ে এসেছে।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত কাওছার আলম জানান, দুর্ধর্ষ মহব্বত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই ডাকাতরা এলাকায় অপরাধ সংঘটিত করে চট্টগ্রামে গিয়ে গা ঢাকা দেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com