বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে মহিলাসহ আহত ২০

  • আপডেট টাইম রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমি দখলকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে কাছিশাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাছিশাইল গ্রামের আব্দুল হামিদ ও একই গ্রামের সৈয়দ আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সৈয়দ আলীর পক্ষের লোকজন জমি দখল করতে গেলে আব্দুল হামিদ তাতে বাধা দেন। এ সময় প্রতিপক্ষরা আব্দুল হামিদকে কুপিয়ে জখম করে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com