শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

বানিয়াচংয়ের জাপা নেতার স্ত্রীর পরলোক গমন

  • আপডেট টাইম শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৮৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ গৌরাঙ্গ চন্দ্র দেবের স্ত্রী জাতীয় মহিলা পার্টির উপজেলা আহ্বায়ক শ্রীমতি শিলা রানী দেব পরলোক গমন করেছেন। তিনি গতকাল শুক্রবার সকাল ১০ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৫) বছর। তিনি স্বামীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল ৪টায় প্রয়াতের দাহ স্থানীয় শ্মশানে সম্পন্ন হয়। এদিকে শিলা রানী দেবের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গতকাল ছুটে যান জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সদস্য সচিব শংকর পাল, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির” সাবেক সভাপতি মকসুদুজ্জামান খান, হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল আহমেদ, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক পিয়ানুর আহমেদ হাসান, হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, বানিয়াচং উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক নাসিম আহমেদ জামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক হবিবুর রহমান (হবিব) প্রমুখ। সময় নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com