শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামীর দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমদ। রাত ৯টার দিকে ফেসবুক পোস্টে তিনি অভিনন্দন জানান। এ আসনে মোট ভোট রয়েছে ৪ লাখ ১৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ২৯৮ জন, মহিলা ভোটার ২ লাখ ৬ হাজার ২৬২ জন এবং হিজরা ভোটার আছেন ১৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩৭টি। এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী। এ আসনে ৫৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ পেয়েছেন ৫৮ হাজার ৪৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাজী মহসিন আহমদ পান ১৭ হাজার ৫০৩ ভোট। গণভোটে হ্যা এর পক্ষে পড়েছে ১৬ হাজার ৯৭১ ভোট এবং না এর পক্ষে ১১ হাজার ১৯৬ ভোট।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com