বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শিক্ষকের হামলায় সিএনজি চালক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৫১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার মারকুলি সড়কে শিক্ষকের হামলায় সাদিক মিয়া (১৯) নামের এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। আহত সুত্রে জানা যায়, ২ নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের তজমুল মিয়ার পুত্র সিএনজি চালক মোঃ সাদিক মিয়া মারকুলি যাওয়ার পথে ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশের বাড়ি সংলগ্ন স্থানে বিবিয়ানা আদর্শ হাই স্কুলের সহকারী শিক্ষক জগন্নাথপুর গ্রামের রিতেশ দাশ মারকুলি যাওয়ার জন্য সিএনজির গতিরোধ করেন। এ সময় ভাড়া নিয়ে শিক্ষকের কমবেশী নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় হামলায় সিএনজি চালক সাদিক গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সাদিককে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com