বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট খাদ্য গুদামে অভ্যন্তরীণ বরো সংগ্রহ-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়। গতকাল বুধবার বিকাল ৩টায় পৌর শহরের পীরেরবাজার খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, চুনারুঘাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনু গোপাল দাস, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, খাদ্য পরিদর্শক দ্বিপক চন্দ্র দাশ, ইউএনও অফিসের নাজির কৃষ্ণ কুমার সিংহ, উপজেলা চেয়ারম্যান সিএ ওয়াহিদুল ইসলাম সুমনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা। উদ্বোধন অনুষ্ঠানে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যক্রম চলবে। একজন কার্ডধারী কৃষক সর্বোচ্ছ ১ টন ধান বিক্রি করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com