বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিদ্যুৎ কেন্দ্রের তার চুরি করতে গিয়ে হাতেনাতে আটক-২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বজ্রপাত নিরোধক তার চুরি করতে গিয়ে নিরাপত্তা কর্মীদের হাতে ২ চোর আটক হয়েছে। আটকরা হলো উপজেলার কোনারগাঁও গ্রামের ফরিদ খার ছেলে রতন খা (৩০) ও হবিগঞ্জ জেলা শহরের তেঘরিয়া গ্রামের গুগাই মিয়ার ছেলে গোলাপ মিয়া (৩৫)। এ ব্যাপারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সিনিয়র নির্বাহী প্রশাসক শামসুর রহমান বাদী হয়ে বুধবার সকালে মাধবপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন মঙ্গলবার গভীর রাতে শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সীমানা প্রাচীর টপকিয়ে একদল চোর বজ্রপাত নিরোধক ৬০ মিটার তামার তার যার মূল্য লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় নিরাপত্তা রক্ষীরা আঁচ করতে পেরে সংঘবদ্ধ চক্রের ২ জনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com