বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে হৃদয়ের বন্ধন সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার হৃদয়ের বন্ধন একতা যুব সংঘের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ঈধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার চুনারুঘাট বাল্লা রোডস্থ অস্থায়ী কার্যালেয় সংগঠনের সভাপতি মোঃ রহমত আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টারের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও চুনারুঘাট-মাধবপুর আসনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার, সেক্রেটারী ছিদ্দিকুর রহমান মাসুদ, এডঃ নাজমুল হোসেন বকুল, সাংবাদিক ফারুক মিয়া, হারুন মিয়া মহালদার, রমজানুর রহমান শামিম, মোঃ আজমান হোসেন, এডঃ মোঃ শাহাজাহান মিয়া। এতে উপস্থিত ছিলেন, সফিক মিয়া, সাইফুল ইসলাম, রিপন আহমেদ, আব্দুল আউয়াল, পরেশ আলী, কাউছার মিয়া, মামুনুর রশিদ, আব্দুল মালেক, উত্তম দেব, ফয়সল আহমেদ, মিল্লাদ মিয়া, কদ্দুছ আলী, ছালাম মিয়া, সুমন আহমেদ, আব্দুস ছালাম, সিরাজ মিয়া, রুবেল আহমেদ, আব্দুল হাই সুমন, সোহেল আহমেদ, জুয়েল আহমেদ, রাজেল মিয়া, আবদাল মিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিষ্টার সায়েদুল হক সুমন সহ অতিথিবৃন্দরা চুনারুঘাট উপজেলার ৫শ জন অসহায় গরীব দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জনপ্রতি ৫ কেজি চাউল, ১ প্যাকেট সেমাই ও ২৫০ গ্রাম চিনি সহ নগদ অর্থ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com