বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ইনাতগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৬২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের মৃত শকদিল হোসেন মেম্বারের ছেলে আব্দুল কাইয়ুম (৩০) ও তার চাচতো ভাই আব্দুল ওয়াহিদের ছেলে আবু বকর (২২)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩৫ পিস।
গত বৃহস্পতিবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের নেতৃত্বে ও এস.আই এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রমজানপুর গ্রামের নিকট থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় আব্দুল কাইয়ুমের কাছ থেকে ২০ পিস ও আবু বকরের কাছ থেকে ১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com