বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের দিঘলবাক জাপার ইফতার মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়ন হোসেনপুর হইতে দুর্গাপুর বাজার পর্যন্ত ১ কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন, শেরখাই নদীর উপর ৩১ লাখ টাকা ব্যায়ে ব্রিজ উদ্বোধন ও জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুর্গাপুর বাজারে ইফতার মাহফিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী (চান মিয়ার) সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি সরোয়ার শিকদার, ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য এম এ মতিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মামুন মিয়া, সাবেক মেম্বার ফজলুল রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি মিলাদ হোসেন সুমন, সহ-সভাপতি সিদ্দেক আলী, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক স্বপন চৌধুরী। উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি মখলিছুর রহমান, জাপা নেতা বিয়াজ উদ্দিন, লেবু মিয়া, ছালিক মিয়া, সানুর মিয়া, খালেদ মিয়া, লেচু মিয়া, ছানু মিয়া, নুরুল হক, হান্নান খা, ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল আমিন, যুব সংহতির আহ্বায়ক শাহ জাহাঙ্গীর আলম কামাল, যুব সংহতি নেতা তাজুল ইসলাম লিলু, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আবু বক্কর, ছানু মিয়া, লিটন মিয়া, হাফিজ মিয়া, আনোয়ার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com