মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে পরিকল্পিত হত্যাকাণ্ড ॥ মহিলাসহ ৩ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শনিবার, ২ জুন, ২০১৮
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে। জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ হথ্যাকাণ্ডে জড়িত এক মহিলাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম আব্দুস সোবহান আবু মিয়া (৭০)। তিনি সাটিয়াজুরী ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুস সোবহান আবু মিয়ার সাথে পার্শ্ববর্তী ইছাকোটা গ্রামের সিজু মিয়ার ছেলে সুমন মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হত। গতকাল শুক্রবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিকেলে আব্দুস সোবহান আবু মিয়া সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ইছাকোটা গ্রামের কাছে পৌছুলে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় ফিকলের আঘাতে আহত হন আব্দুস সোবহান। আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com