বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ২ জুন, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন হয়েছে। বাঁধন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বাঁধন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে ও সহ সভাপতি তানভীর চৌধুরী তনুর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আলী হাছান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক তারেক রহমান, সহ-সভাপতি ইমন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক আরমান হাসান মাহি ও নাঈম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম চৌধুরী ও এম এইচ অপু, প্রচার ও বার্তা সম্পাদক আদনান সামি চৌধুরী তায়েফ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com