বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হাইকোর্ট বিভাগের বিচারপতি হলেন হবিগঞ্জের সন্তান আব্দুল মোবিন

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৮২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান এ এস এম আব্দুল মোবিন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাঁকে শপথ করান। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পাটুলি গ্রামের সন্তান। তাঁর পিতা এডঃ আব্দুল হাই সিলেট জেলা বারের একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন।
এ এস এম আব্দুল মোবিন ১৯৮৫ সালে সিলেট বারে যোগদানের মধ্য দিয়ে তিনি আইন পেশা শুরু করেন। তিনি ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৯ সালে আপীল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন।
তিনি ২০০৮-২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। একজন প্রথিতযশা ও দক্ষ আইনজীবী হিসেবে তাঁর সুনাম রয়েছে। তিনি তিন কন্যা সন্তানের জনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com