বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ওলিপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিল্প এলাকা খ্যাত ওলিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং ও রাসায়নিক দেওয়ার অপরাধে সিরাজী রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রির অপরাধে আরিফ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ তরল স্যালাইন বিক্রির অপরাধে নিউ দিগন্ত ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোপায়া এলাকার পুলিশ লাইন গেইটে মাসুক মিয়া রেস্টুরেন্টকে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক মিশ্রন ও ইফতার ঢেকে না রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয় বলে মো. আমিরুল ইসলাম মাসুদ জানান। এসময় তিনি বাজারের মাছ, মাংস ও সবজি বিক্রেতাদেরকে ওজনে কম না দেওয়া এবং অযথা মূল্য বৃদ্ধি না করার জন্য সতর্ক করে দেন। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com