বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই সড়কে টমটম উল্টে ১০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে বেবিটেকা ব্রীজের কাছে টমটম উল্টে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে করাব হাফিজিয়া মাদ্রাসার নিকট এ ঘটনাটি ঘটে। তবে যাত্রীদের অভিযোগ অতিরিক্ত যাত্রী নিয়ে হবিগঞ্জে আসার পথে এ দূর্ঘটনাটির মুল কারণ। আহতরা জানান, বুল্লা বাজার থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি টমটম হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। উল্লেখিত স্থানে পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। আহত অবস্থায় লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের শাহজাহান মিয়, মিলন মিয়া, কদর আলী, আব্দুল হালিম ও বাহার মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও শাহাব উদ্দিনকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com