বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মেয়াদ উত্তীর্ণ কোল্ডড্রিংকস্ বিক্রির অভিযোগে আলম ফুডকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেয়াদ উত্তীর্ণ কেমন কোল্ডড্রিংকস্ বিক্রির অভিযোগে হবিগঞ্জ শহরের বেবীস্ট্যান্ড এলাকার আলম ফুড থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। জানা যায়- গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে আয়োজনকারী এবং সাংবাদিকদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এতে আলম ফুড থেকে আনা কেমন ও মজো কোল্ডড্রিংকস্ গুলোতে মেয়াদ উত্তীর্ণের বিষয়টি ধরা পড়ে। এ অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আলম ফুড-এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিষয়টির সত্যতা পান। এ সময় তিনি ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ভবিষ্যতে মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন থেকে বিরত থাকার জন্য দোকান মালিককে সতর্ক করে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হবিগঞ্জ সদর থানার এস আই ইকবাল বাহার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com