বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৪ গাঁজা পাচারকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৫০৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে দুই নারীসহ ৪ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার উগতসার গ্রামের মমিন খানের ছেলে মাছুম খান নিরব (২২) একই গ্রামের ফারুক মিয়ার ছেলে আলামিন (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামের নিয়া আকবরের স্ত্রী হেলেনা আক্তার (৩৫) ও একই গ্রামের জহুর আলীর স্ত্রী রাজিয়া খাতুন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারে অভিযান চালিয়ে মাছুম খান নিরব ও আলামিনকে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। অপর দিকে মাধবপুর থানার এসআই সামশ-ই-তাব্রীজ গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকা থেকে হেলেনা আক্তার (৩৫) ও একই গ্রামের রাজিয়া খাতুনকে ৫ কেজি গাঁজা সহ সকাল সাড়ে ১০টার দিকে গ্রেফতার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, সারাদেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com