সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে হবিগঞ্জ পৌরসভার দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, শহর সমন্বয় কমিটি ও ওয়ার্ড কমিটির সদস্যদের সম্মানে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। সোমবার পৌরভবনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের স্বাগত জানান হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মোনাজাতের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন অন্যান্য ইফতার উপলক্ষ্য থাকার পরও হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রনে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ব্যাপকভাবে শরীক হওয়ায় এটাই প্রমানিত হয় যে এ পৌরসভাকে তারা ভালোবাসেন। তিনি বলেন আমি ২০০৪ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলমত ধর্মবর্ন নির্বিশেষে সকলের সহযোগিতায় এ পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন আপনারা আমার সাথে আছেন বলেই জেলে থেকেও আমি মেয়র নির্বাচিত হয়েছে। এ জন্য হবিগঞ্জ পৌরবাসীর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তিনি বলেন আপনাদের সবার কাছে আমি দোয়াপ্রার্থী। পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের যেন মহান আল্লাহ তায়ালা জনগনের সেবা করার তৌফিক দেন। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, দীলিপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর ও অর্পনা বালা পাল। দোয়া ও ইফতার মাহফিলে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ মোঃ আব্দুল হান্নানসহ বিপুল সংখ্যক আইনজীবী, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, সাবেক জনপ্রতিনিধি, সিডিসি, কাষ্টারের সাথে সংশ্লিষ্ট মহিলা ও পূরুষ নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ হবিগঞ্জ পৌরসভার প্রায় দুই হাজার নাগরিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com