বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কেয়া চৌধুরী’র আমন্ত্রণে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ পরিদর্শন করেছেন তিন এমপি

  • আপডেট টাইম সোমবার, ২১ মে, ২০১৮
  • ৬৬০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপি’র আমন্ত্রণে শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট সংসদীয় স্থানীয় কমিটির সাব-কমিটির তিন সংসদ সদস্য। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মিনি স্টেডিয়ান বাস্তবায়ন সাব-কমিটির আহ্বায়ক শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাঈম রাজ্জাক, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মিরপুর কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা,মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হোসেন, মোঃ নূর মিয়া, ওসি মোঃ মাসুক আলী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, ফরিদ মিয়া তালুকদার, অলিউর রহমান অলি, আব্দুল মুছাব্বির শাহিন, ফারুকুর রশিদ, শেখ সোহেল, মুশাহিদ আলী, প্রভাষক আইয়ূব আলী, আয়াজ আলী, আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন শাহ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com