মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে সংঘর্ষে আহত ৩০ জড়িত থাকার দায়ে আটক ৫

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মে, ২০১৮
  • ৭৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। তন্মধ্যে গুরুত আহত টেটাবিদ্ধ ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বানিয়াচং ১০নং সুবিদপুর ইউনিয়নের বাঘজোড় গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে হাজী বাড়ী পক্ষের হাজী আলী হোসেন এর জমির আইল দিয়ে ধান নিয়ে যাচ্ছিল কোনাবাড়ী পক্ষের লোকজন। কেন তাদের জমির আইল দিয়ে ধান নিয়ে যাচ্ছে কোনা বাড়ী পক্ষের লোকজন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা তৈরী হয়। এক পর্য্যায়ে তা সংঘষের্র রূপ নেয়। দু’পক্ষের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়। আহতদের মধ্যে আফরোজ আলী নামে টেটাবিদ্ধ ১ জনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালীন সময় ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তাৎক্ষনিক পুলিশ ৫ জন আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো বাঘজোড় গ্রামের আলী হোসেন এর ছেলে সাজিদ মিয়া, ছবুর উল্বার ছেলে আলামিন, তোতা মিয়ার ছেলে ছুনু মিয়া, মর্তুজ আলীর ছেলে রুহুল আমিন এবং আব্দুল মিয়ার ছেলে জহুর আলী। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, দাঙ্গায় জড়িত থাকার দায়ে আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com