বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

  • আপডেট টাইম শনিবার, ১২ মে, ২০১৮
  • ৫৭০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা
শিশুর দু’টুকরো লাশ উদ্ধার
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিশুর দু’টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট রেল লাইনের সুতাং রেলস্টেশন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রতন মিয়া (১২)। সে নিজামপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মোঃ তাহির মিয়ার পুত্র এবং হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেন বারবার হর্ণ বাজিয়ে ঘটনাস্থল অতিক্রম করার পরেই দেখি রেললাইনে ২ থেকে ৩ গজের মধ্যে লাশটি পড়ে আছে। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মো: মধু মিয়া বলেন, শিশু রতন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করতো। এসময় স্থানীয় লোকজন শায়েস্থাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাজিদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com