বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে সাংবাদিকদের সাথে এমপি মাহবুব আলীর মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ১২ মে, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেছেন, সাংবাদিকদের কার্যক্রমের মাধ্যমে সমাজের ভুল ক্রটি ফুটে উঠে। সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশাকে সমাজের দর্পন, গনতন্ত্রের প্রহরী বলা হয়। বৈরী পরিবেশের মধ্যেও সাংবাদিকরা দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন। দেশের ও সমাজের জন্য কাজ করেন। তিনি শুক্রবার সকালে মাধবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি কাউছার মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চলনায় মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সুখেন দেব নাথ, রোকন উদ্দিন লষ্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, মিজানুর রহমান, বিল্লাল হোসেন খান, মোঃ আবুল খায়ের, জামাল মোঃ আবু নাছের, বিপ্লব আচার্যী, বিকাশ বীর, আলমগীর কবির প্রমুখ। সভায় সংসদ সদস্য মাহবুব আলী প্রেসক্লাব উন্নয়নের আশ্বাস দেন। তিনি বলেন সত্যের অন্বেষনে সাংবাদিকরা কাজ করেন। সাংবাদিকদের উৎকৃষ্ট সাধনের জন্য মাধবপুরে সাংবাদিকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com