বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাতছড়ি জাতীয় উদ্যানে ট্রি এডভেঞ্চার উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে ট্রি এডভেঞ্চার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বন্যপ্রাণী অভয়ারন্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা আবু মুসা শামসুল মোহিত চৌধুরী এটি উদ্বোধন করেন। এ সময় জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র দেব, রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন, কালেঙ্গা রেঞ্জ অফিসার চন্দন ভৌমিক, সাতছড়ি বিট কর্মকর্তা আনিসুজ্জামান, রেমা বিট কর্মকর্তা হেলাল উদ্দিন, রেমা কালেঙ্গা অভয়ারণ্যের সহ-সভাপতি আবুল হাসিম, ক্রেল কর্মকর্তা জিয়াউল হক, পলাশ সরকার, আব্দুল্লা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএসএইড’র অর্থায়নে এবং বেসরকারী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিস্ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন কাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভীহুডস (ক্রেল) প্রকল্পের মাধ্যমে রূপ-৪ নামক একটি পর্যটন বিষয়ক গ্র“পের সহযোগিতায় সাতছড়িতে এই প্রথম ট্রি এডভেঞ্চার নির্মানের কাজ করে। জাতীয় উদ্যানের টিকেট কাউন্টারের উত্তর পাশে ৬টি সেগুন গাছে এ ট্রি এডভেঞ্চার তৈরী করা হয়েছে। প্রকৃতি প্রেমিক পর্যটকদের ভ্রমণকে আরো আকর্ষণীয় করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে। যে কেউ ১শ টাকা দিয়ে টিকেট কেটে এডভেঞ্চার আরোহন করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com